মশা দেখে আঁতকে উঠলেন অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেলে
অ্যাডেলে

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক কনসার্টে গাইছিলেন ব্রিটিশ কণ্ঠশিল্পী অ্যাডেল। হঠাৎ সেখানে দেখা যায় একটি মশা। ঘুরঘুর করতে থাকে অ্যাডেলের সামনে। মশা দেখে আঁতকে ওঠেন গ্রামিজয়ী এ শিল্পী। চিৎকার করতে থাকেন, যেন মশা নয় ভূত দেখেছেন। 

অ্যাডেল বলতে থাকেন, ‘পোকা, পোকা! দুঃখিত আমি অস্ট্রেলিয়ান নই। পোকা পছন্দ করি না। ওটা আমার রক্ত খেতে এসেছে!’ মশার কামড় থেকে বাঁচতে এরপরে মঞ্চজুড়ে দৌড়ে বেড়ান তিনি। পরে ভক্তদের কাছে বলতে থাকেন, ‘আরে এটাতো মশা। তোমরা ঠিক আছ তো? কী করি বলত? ওহ বন্ধুরা, আমাকে একটু সাহায্য কর। ওরা সবখানে আমাকে মেরে ফেলবে তো...।’
এক ভক্ত দ্রুত সমাধান দিয়ে ফেলেন। অ্যাডেলকে বলেন, ‘পিষে ফেল, ওটাকে পিষে ফেল।’ পরে অবশ্য তিনি স্বাভাবিক হয়ে যান। গানের মঞ্চে এমন পরিস্থিতিতে অ্যাডেলকে এবারই প্রথম পড়তে দেখা গেছে। এর আগে মেক্সিকো সিটির এক কনসার্টে বাদুড় দেখে ভড়কে গিয়েছিলেন এই শিল্পী। ইয়াহু।