মা দিবসের দুটি গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা দিবস নিয়ে নতুন একটি গান গাইলেন সংগীতশিল্পী সাহিনা। ‘তুমি ছাড়া মা...’ শিরোনামের এই গানটি লিখেছেন রাজীভ দত্ত। সুর ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘটক। সাহিনা জানালেন, গানটি নিয়ে একটি একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, আসাদ চৌধুরী ও শিশুশিল্পী আনিশা। গানের মাঝে আবৃত্তি করেছেন অভিনেতা ফেরদৌস। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সীমান্ত সজল।
গানটি প্রসঙ্গে এ সাহিনা বলেন, ‘পৃথিবীর সকল মাকে উৎসর্গ করে গানটি করেছি। গাইতে পেরে খুব ভালো লেগেছে।’ গানটি আগামীকাল মুক্তির কথা রয়েছে।

এ ছাড়া নাজমুল হক ইমনের কথায় সংগীতশিল্পী মাসুদ অপু গেয়েছেন ‘মা আমার মা’ শিরোনামের একটি গান। গানটির সংগীতায়োজন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামান। এই গানটিও অনলাইনে প্রকাশ পাবে আগামীকাল।