মা বাজালেন, মেয়ে গাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গান করছেন ফারহিন খান জয়িতা
সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গান করছেন ফারহিন খান জয়িতা

জয়িতার জন্য আজ সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। ঘরে তো এমন অনেক হয়েছে, মা হারমোনিয়াম বাজিয়েছেন, জয়িতা গেয়েছে। নতুন একটি গানের অ্যালবাম প্রকাশের আয়োজনে মা বাজিয়েছেন, জয়িতা গেয়েছেন। জয়িতার জন্য এক পরম আনন্দের দিন ছিল এটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে খোলা হলো ফারহিন খান জয়িতার গাওয়া রবীন্দ্রসংগীতের সিডি ‘কত মধু সমীরে’। সিডির মোড়ক খুলেছেন সংগীতশিক্ষক সন্‌জীদা খাতুন। এ অ্যালবামে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮টি গান। এগুলো হলো ‘মোরে বারে বারে ফিরালে’, ‘চরণধ্বনি শুনি তব নাথ’ ‘প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন’, ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে’, ‘হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল’, ‘আমার মন, যখন জাগলি না’, ‘বাজে বাজে রম্যবীণা বাজে’, ‘খেলার সাথি, বিদায়দ্বার খোলো’।
জয়িতার গানে তাঁর মা রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ছাড়াও আজ তবলা বাজিয়েছেন এনামুল হক ওমর, কি-বোর্ড রূপতনু, এসরাজ অসিত বিশ্বাস, মন্দিরা প্রদীপ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।