মা হলেন ন্যান্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী ন্যান্সি। গতকাল বুধবার বেলা ৩টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ন্যান্সি তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন।
ন্যান্সির স্বামী জায়েদ জানিয়েছেন, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছে। রোদেলা ও নায়লা ন্যান্সির বড় দুই মেয়ের নাম।