মাকে নিয়ে দুটি অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগলে রেখো মাকে অ্যালবামের প্রচ্ছদ
আগলে রেখো মাকে অ্যালবামের প্রচ্ছদ

মা দিবসকে উপলক্ষ করে প্রকাশিত হলো মিশ্র গানের অ্যালবাম আগলে রেখো মাকে। ৯ মে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মাকে নিয়ে এই অ্যালবামে গান থাকছে নয়টি। গানগুলো গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, ন্যান্সি, সাজেদ ফাতেমী, সুমন কল্যাণ, নির্ঝর, কোনাল ও মাহমুদ আকাশ। গানের কথা লিখেছেন কাজী আলিম-উজ-জামান, সারফুদ্দিন আহমেদ, সাজেদ ফাতেমী, হাসান আহমেদ, জিয়া ও অন্তরা। অ্যালবামের গানগুলোর সুর করেছেন সাজেদ ফাতেমী এবং সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ ও জেকে। আগলে রেখো মাকে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
মা দিবস উপলক্ষে শিশু শিল্পী সুহা আনাদিলের একটি গানের অ্যালবাম বের হয়েছে। ছোট্ট পাখি শিরোনামের অ্যালবামে গান রয়েছে নয়টি। ৮ মে গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও শাফিন আহমেদ। অ্যালবামটি বের করেছে ফাহিম মিউজিক।