মাদাম তুসোয় তিনজন টেইলর সুইফট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন আর হলিউডের মাদাম তুসোয় বিখ্যাতজনদের কাতারে ঠাঁই পেলেন মার্কিন সংগীতশিল্পী ২৪ বছর বয়সী টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রে মাদাম তুসোর এই দুটি মোম জাদুঘরে এই কান্ট্রি সংগীতশিল্পীর মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে একই দিনে। চার বছর আগেও ঠিক একই দিনে ২০১০ সালের ২৪ অক্টোবর ‘আউট অব দ্য উডস’খ্যাত এই সংগীতশিল্পীর মোমের প্রতিকৃতি উন্মোচিত হয়েছিল নিউইয়র্কের মাদাম তুসোতে। মাদাম তুসোয় সেটি ছিল টেইলর সুইফটের প্রথম মোম-মূর্তি। এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

নিউইয়র্কের মাদাম তুসো মিলিয়ে মার্কিন মুলুকের মাদাম তুসোয় এখন তিনজন টেইলর সুইফট! টেইলর সুইফটের মোমের প্রতিকৃতিকে পরানো হয়েছে লাল রঙের শর্টস এবং ‘আই লাভ এলএ’ লেখা সাদা রঙের একটি টি-শার্ট। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পনিটেইল করা ব্লন্ড চুলের মোমের টেইলর সুইফট হাতে ধরে রেখেছেন একটি গিটার।
প্রসঙ্গত, গত বছর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের আসরে সেরা শিল্পীর পুরস্কারসহ মোট চারটি পুরস্কার পেয়েছেন মার্কিন এই সংগীতশিল্পী ও গীতিকার। ভক্তদের ভোটে গত বছর আর্টিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এই শিল্পী। এ ছাড়া গত বছর ফেবারিট ফিমেল আর্টিস্ট (পপ/রক) এবং ফেবারিট অ্যালবাম (কান্ট্রি) বিভাগেও পুরস্কার পেয়েছিলেন টেইলর। তিনি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিন-তিনবার।