মানবতা ও সম্প্রীতির সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতা ও সম্প্রীতির সম্মেলনে এক হতে আহ্বান জানিয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। এ উপলক্ষে আজ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ডাক দেওয়া হয়েছে এ সম্মেলনের। বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন, সদস্য সারওয়ার আলী, মফিদুল হক ও সুলতানা কামাল। সম্মেলনে গান, আবৃত্তি, বিশিষ্ট শিল্পীদের একক পরিবেশনাও থাকবে।