মারায়া কেরির নতুন প্রেমিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারায়া ক্যারি
মারায়া ক্যারি

গুজব, গুঞ্জন, কানকথা—এমন অনেক কিছু বলে হয়তো এত দিন তাঁর ভক্তরা এড়িয়ে যেতে পেরেছেন। এখন কী বলবেন? মার্কিন সংগীত তারকা মারায়া কেরি নিজেই তো স্বীকার করলেন, তাঁর নতুন প্রেমিক জুটেছে।

কোটিপতি ব্যবসায়ী জেমস প্যাকারের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার কিছুদিন পর থেকেই মারায়াকে দেখা যাচ্ছে নতুন একজনের সঙ্গে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে মারায়া বলছেন সেই একজন তাঁর প্রেমিক।
প্রেমিকের নাম ব্রায়ান টানাকা। সহযোগী নৃত্যশিল্পী তিনি। সাক্ষাৎকারে নতুন সম্পর্ক নিয়ে জানতে চাইলে গ্র্যামিজয়ী মারায়া বলেন, ‘আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাই না।’ পিপল