মার্টিনের আকুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাবমতো তিনি রিয়ান্নার ‘সিনিয়র’। তবে সেই অহংয়ে না আটকে থেকে ক্রিস মার্টিন নিজে থেকেই প্রস্তাব দিলেন রিয়ান্নার জন্য গান বেঁধে দেওয়ার। কোল্ডপ্লে তারকা রিয়ান্নার সঙ্গে ‘প্রিন্সেস অব চায়না’ গানটিতে কাজ করেন তিনি। তখন থেকেই তিনি নাকি রিয়ান্নার মহাভক্ত।
মার্টিন বলেছেন, ‘আসলে এমন নয় যে ও আমাকে বলেছে ওর জন্য গান বানাতে। আমিই বরং বলছি, প্লিজ, আমি কি তোমার জন্য গান তৈরি করতে পারি? আসলে ওর জন্য এত মানুষ গান তৈরিতে ব্যস্ত, রিয়ান্নার অ্যালবামে নিজের একটা গানকে ঠাঁই করে দেওয়া অনেকটা আমেরিকান আইডল জেতার সমান!’ আইএএনএস।