মালয়েশিয়ায় আজ গাইবে শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের দল শূন্যর সদস্যরা
গানের দল শূন্যর সদস্যরা

গানের দল শূন্য এখন আছে মালয়েশিয়ায়। সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে গাইবে তারা। কুয়ালালামপুরের ইউনিভার্সিটি অব মালয়ের আমন্ত্রণে সে দেশে গাইতে গেছে শূন্য। আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত ‘বাংলাদেশি স্টুডেন্টস নাইট’-এ গাইবে তারা।
গানের দল শূন্যর সদস্য এমিল মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে বলেন, ‘এই অনুষ্ঠানটি নিয়ে আমাদের অনেক রোমাঞ্চ কাজ করছে। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশের বাইরে গাইতে যাচ্ছে শূন্য। আর মালয়েশিয়ায় আমাদের দলটি যাচ্ছে প্রথমবারের মতো।’
দলের আরেক সদস্য লাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে ভালো লাগাটা একটু বেশিই কাজ করছে। সেখানে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী ও ভক্তদের সঙ্গে ভালো সময় কাটবে বলে আশা করি।’
শুধু শূন্যর গানই নয়, ইউনিভার্সিটি অব মালয়ের বাংলাদেশি স্টুডেন্টস নাইটে আরও থাকবে সাংস্কৃতিক আয়োজনও। প্রতিবছর সেখানকার বাংলাদেশি কমিউনিটি ইন মালয়েশিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।