মাসুদ করিম স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারানা হালিমের কাছ থেকে সম্মাননা পদক নিচ্ছেন সাবিনা ইয়াসমিন
তারানা হালিমের কাছ থেকে সম্মাননা পদক নিচ্ছেন সাবিনা ইয়াসমিন

গীতিকার মাসুদ করিম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দুর্গাপুর কাজীপাড়ায় ১৯৩৬ সালের ১৭ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সাল থেকে তিনি রেডিও ও টেলিভিশনের জন্য গান রচনা করেন। ১৯৮২ সালে ‘রজনী গন্ধা’ এবং ১৯৯৪ সালে ‘হৃদয়’ ছবির গানের জন্য ‘তন্দ্রাহারা নয়ন আমার’ রুনা লায়লার কণ্ঠে ‘যখন থামবে কোলাহল’, ‘শিল্পী আমি তোমাদের গান শোনাব’, ‘আমি সুজন দেখে ভাব করেছি’—তাঁর শ্রোতৃপ্রিয় গান হিসেব করে শেষ করা কঠিন। প্রখ্যাত গজল সম্রাট মেহেদি হাসান, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকাসহ অনেক শিল্পীই তার লেখা গান গেয়েছেন। মাসুদ করিম আজ নেই, কিন্তু তিনি বেঁচে আছেন তাঁর সৃষ্টিকর্মে। নতুন প্রজন্ম হয়তো জানেন না, মাসুদ করিমের গান সংগ্রহের জন্য কাজ করছেন স্ত্রী দিলারা আলো। তার স্মৃতির উদ্দেশ্যে গঠন করা হয়েছে মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশন।

সম্মাননা পদক প্রদান শেষে পদকপ্রাপ্ত ও অতিথিরা। ছবি : প্রথম আলো
সম্মাননা পদক প্রদান শেষে পদকপ্রাপ্ত ও অতিথিরা। ছবি : প্রথম আলো

মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মাসুদ করিমের স্ত্রী এবং মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি দিলারা আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন খান।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে মাসুদ করিম সম্মাননা পেলেন ২৫জন গুণী শিল্পী।
সম্মাননা প্রদান শেষে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।