মিউজিক ভিডিওতে সনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনিকা l ছবি: সংগৃহীত
সনিকা l ছবি: সংগৃহীত

ডিস্ক জকি হিসেবে শুধু দেশেই নয়, দেশের বাইরেও ডাক পড়ে সনিকার। যেকোনো আনন্দ-উৎসবে পার্ক, ক্লাব কিংবা পার্টিতে আনন্দের সিংহভাগই লুকিয়ে থাকে তাঁর হাতের ডিস্কের ঘোরাঘুরিতে। এবার নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন তিনি। সম্প্রতি নিজের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি, যা মুক্তি পাবে শিগগিরই।
‘ভাল্লাগে’ শিরোনামে মিউজিক ভিডিওতে সনিকার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন গানের কম্পোজার শাহান। গানের ভেতর র্যাপ করেছে ‘বাংলা মেন্টাল’। সনিকার আরও খবর হলো, তাঁর একক অ্যালবাম এ বছরই আসবে বাজারে। এরই মধ্যে পাঁচটি গানের কাজ শেষ। সনিকা বলেন, ‘ইচ্ছা ছিল একটা একক অ্যালবাম করার। তবে আমাকে গানের শিল্পী বলা যাবে না। একান্তই শখের বশে করা।’ কিন্তু নাটকে অভিনয়? গেল কোরবানি ঈদেও তো তাঁকে দেখা গেল লাড্ডু নাটকে। এ ব্যাপারেও একই মন্তব্য, ‘এটাও শখের বশেই করা।’