মিউজিক্যাল প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের আজকের গানের লড়াইয়ে চট্টগ্রাম বিভাগের দল ‘চিটাগং চাইমস’-এর মুখোমুখি হচ্ছে রংপুর বিভাগের দল ‘রংপুর রকার্স’। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে অনুষ্ঠানটির এ পর্ব প্রচারিত হবে। চিটাগং চাইমসের হয়ে গানের লড়াইয়ে অংশ নেবেন মনোয়ার, রুমন, চন্দ্রিমা, জনি এবং তাঁদের ক্যাপ্টেন হিসেবে থাকছেন ‘আইকন সিঙ্গার’ পুতুল। আর রংপুর রকার্সের দলে থাকছেন বর্ণ, নয়ন, মেহেদি ও সাগর। তাঁদের দলের ক্যাপ্টেন ‘আইকন সিঙ্গার’ দিঠি আনোয়ার।
প্রতি পর্বের মতো আজও বিচারক হিসেবে থাকছেন পার্থ বড়ুয়া, শাকিলা জাফর ও বাপ্পা মজুমদার। এর রেডিও পার্টনার হিসেবে থাকছে এবিসি রেডিও ৮৯.২ এফএম।