মিতা ও সাদির অন্য রকম গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদি মহম্মদ ও মিতা হক, দুজনই রবীন্দ্রসংগীতশিল্পী। সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন আর অতুলপ্রসাদ সেনের গান করেন। আবার পুরোনো দিনের যে গানগুলো তাঁদের খুব পছন্দ, তেমন গানও করেন। এসব গান নিয়ে তাঁরা অ্যালবামও করেছেন। সাদি মহম্মদের মাকে মনে পড়ে আর মিতা হকের একা মোর গানের তরী তাঁদের তেমনই দুটি অ্যালবাম। মাকে মনে পড়ে বেরিয়েছিল বাংলাদেশ থেকে আর একা মোর গানের তরী ভারত থেকে। এবার এই দুটি অ্যালবাম একসঙ্গে প্রকাশ করেছে কান্ট্রি মিউজিক। মিতা হকের অ্যালবামের নাম দেওয়া হয়েছে বেলা বয়ে যায়।
কান্ট্রি মিউজিকের কর্ণধার মোস্তফা কামাল জানান, শ্রোতাদের সুবিধার জন্যই একই মোড়কে এই জোড়া অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।