মিনার ও জয়ের 'জানি কিছুই হয় না আমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনার ও জয় শাহরিয়ার
মিনার ও জয় শাহরিয়ার

গানের জগতে মিনার ও জয় শাহরিয়ারের পথচলা অনেক বছরের। দুজনের সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ। এবার তাঁরা দুজন একসঙ্গে প্রথম কোনো গানে যুক্ত হলেন। জয়ের সুর ও সংগীতে ‘জানি কিছুই হয় না আমার/ পদে পদে শতেক ভুল’—এমন কথার একটি গানে কণ্ঠ দিলেন মিনার। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর।
গত সোমবার রাতে মগবাজারের স্টুডিও আজব রেকর্ডসে গানটিতে কণ্ঠ দেন মিনার। আসছে ঈদে সিএমভির ব্যানারে প্রকাশিত হতে যাওয়া একটি অ্যালবামে থাকবে গানটি। এই অ্যালবামে কুমার বিশ্বজিৎ, তাহসানসহ আরও অনেক শিল্পীর কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।
মিনার বলেন, ‘বেশ কিছুদিন ধরেই জয় শাহরিয়ার চাইছিলেন আমি যেন তাঁর সুর ও সংগীতে কোনো গানে কণ্ঠ দিই। ব্যস্ততার কারণে হয়নি। এবার সময় পাওয়াতে গানটিতে কণ্ঠ দিয়ে দিলাম। জয় শাহরিয়ারের গানের আলাদা একটা স্টাইল আছে। এই গানটাও সেই ধরনের। সব মিলিয়ে গানটা ভালো হয়েছে। কথাগুলোও সুন্দর।’
জয় বলেন, ‘মিনার আমার খুব পছন্দের শিল্পী-গীতিকবি। একটু বিস্ময়কর হলেও এটাই আমাদের প্রথম কাজ। এত দিন আমরা শুধু আড্ডাই দিয়েছি, একসঙ্গে গান করা হয়নি।’