মিনার শোনাবেন 'চাঁদের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী মিনার
সংগীতশিল্পী মিনার

ঈদকে সামনে রেখে নতুন আরও একটি গান গাইলেন সংগীতশিল্পী মিনার। গানের শিরোনাম ‘চাঁদের গল্প’। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিনার সাধারণত নিজের কথা ও সুরে গান গেয়ে থাকেন। এবার সেটার ব্যতিক্রম হলো। এটা নিয়ে কথা হলো মিনারের সঙ্গে। বললেন, ‘আমার জন্য নতুন অভিজ্ঞতা। সাধারণত অন্য কার‍ও কথা ও সুরে গান করা হয় না। কিন্তু এই কথা ও সুরটা ভালো লেগেছে। এ কারণেই করা।’
গানটি প্রকাশ করছে ঈগল মিউজিক। তবে কথা প্রসঙ্গে মিনার জানালেন, একক গান নয়, তিনি বেশি রোমাঞ্চিত নতুন একক অ্যালবাম নিয়ে। ৫ গানের একটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে জিপি মিউজিক থেকে। ‘দূর থেকে’ নামের এ অ্যালবামটি নিয়ে একটি টিভি বিজ্ঞাপনও নির্মাণ করা হয়েছে। আগামীকাল থেকে সেট প্রচারের কথা রয়েছে।
নতুন আরও একটা খবর দিলেন তরুণ এ সংগীতশিল্পী। বললেন, ‘ন্যান্সি আপুর অ্যালবামে তার সঙ্গে একটা ডুয়েট গান গেয়েছি। সেটিও ঈদের আগেই বের হবে।’
সব মিলিয়ে মিনার ভক্তদের জন্য এবারের ঈদটা জমজমাটই হবে।