মিলনের নতুন মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আরতি দেবী’ গানের মডেল হয়েছেন অরণ্য পাশা ও জলি
‘আরতি দেবী’ গানের মডেল হয়েছেন অরণ্য পাশা ও জলি

সংগীতশিল্পী মিলনের নতুন গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে সম্প্রতি। ‘আরতি দেবী’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও এরই মধ্যে ইউটিউবে ছাড়া হয়েছে। গানটিতে মডেল হয়েছেন অরণ্য পাশা ও জলি। কদিন আগে ঢাকার বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে।

‘আরতি দেবী’ গানটি লিখেছেন অরণ্য পাশা। গানের টিউন করেছেন শিল্পী মিলন ও কম্পোজ করেছেন রেজোয়ান শেখ। সিডি চয়েসের ব্যানারের প্রকাশিত এ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। গানটি নিয়ে সংগীতশিল্পী মিলন বলেন, ‘আরতি দেবী আমার খুব পছন্দের গান। এই গানের সঙ্গে মিউজিক ভিডিওটা বেশ ভালো হয়েছে। সবাই অনেক প্রশংসা করছে। আমার ভক্তদের জন্য এটা ঈদ উপহার।’
আরতি দেবী মিউজিক ভিডিওটি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে।