মিলিয়ন পাউন্ড প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরিল ফার্নান্দেজ-ভার্সিনি
শেরিল ফার্নান্দেজ-ভার্সিনি

তারকাদের আয়ের উৎস এক হোক বা একাধিক, খরচের জায়গা কিন্তু কম নয়। অন্তঃসত্ত্বা ব্রিটিশ গায়িকা শেরিল ফার্নান্দেজ-ভার্সিনি এবার ঘোষণা দিলেন, তাঁর প্রত্যাবর্তনের খরচটা হবে এক মিলিয়ন পাউন্ড! সন্তান জন্ম দেওয়ার পর নিজেকে আবার নতুন করে পরিচিত করতে চান এই সংগীতশিল্পী। নতুন শেরিলের প্রত্যাবর্তনের খরচটা তাই একটু বেশি।
পাবলিক ইমেজ ধরে রাখার জন্য এত টাকা খরচের পরিকল্পনা করেছেন শেরিল। যুক্তরাজ্যের ডেইলি স্টার জানায়, ইতিমধ্যে একটি ফিটনেস চুক্তি সই করেছেন তিনি। আর অন্তঃসত্ত্বা ও মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখবেন। শেরিলের একটি সূত্র বলেন, শেরিল এমন কিছু করতে চান, যা তাঁর নতুন মা হওয়ার যাত্রাকে বিমূর্ত করবে। শেরিল মা হওয়াকে তাঁর ক্যারিয়ারে নতুন মোড় বলে মনে করছেন। তাই তো এত খরচ! আইএএনএস