মুক্তি পেল 'আমাদের গল্প'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইচ্ছে মানুষ’ গানটির পর ইটিউনসের ব্যানার থেকে এবার এল নতুন আরেকটি গান—নাম ‘আমাদের গল্প’। গত ৩০ আগস্ট গানটির ভিডিও ইউটিউবে দেওয়া হয়। এর আগে মুক্তি পাওয়া ‘ইচ্ছে মানুষ’ গানটি ইউটিউব ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।
‘আমাদের গল্প’ গানটির কথা লিখেছেন তুষার হাসান। এর সুর করেছেন শাওন গানওয়ালা। সুরকার শাওনের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন কনা।
নতুন এ গানের ভিডিওতে মডেল হয়েছেন হামজা খান ও সুস্মিতা খান। ইটিউনসের প্রযোজনায় প্রেক্ষাগৃহের নির্মাণে মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন শাহারিয়ার পলক।