মুগ্ধতায় দুজন দুজনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়োন্সের ‘লেমোনেড’ অ্যালবাম মুক্তির সময় তার পোস্টারে জড়িয়ে আছেন অ্যাডেল
বিয়োন্সের ‘লেমোনেড’ অ্যালবাম মুক্তির সময় তার পোস্টারে জড়িয়ে আছেন অ্যাডেল

ব্রিটিশ গায়িকা অ্যাডেলকে ভীষণ পছন্দ কণ্ঠশিল্পী বিয়োন্সের। শুধু তাঁর মধুর কণ্ঠের জন্যই নয়, তাঁর ব্যক্তিত্বের মাধুর্যেও। অ্যাডেলের ভেতরে কোনো প্যাঁচ খুঁজে পাননি তিনি। এমনকি তাঁকে দেখে নাকি ভীষণ প্রেরণাও পান এই কণ্ঠশিল্পী।

অ্যাডেল সম্পর্কে বিয়োন্সে বলেন, ‘অ্যাডেলের সঙ্গে কথা বলতে ও তাঁর কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। তিনি আসলেই খুব মজার মানুষ। সংগীত অঙ্গনে তাঁর প্রত্যাবর্তনটিও ছিল অসাধারণ। তিনি আমার দেখা সবচেয়ে বিনয়ী মেয়ে।’ তিনি এও বলেছেন, অ্যাডেল মনের দিক থেকে খুব সহজ-সরল। কোনো প্যাঁচগোজের মধ্যে নেই এই অস্কারজয়ী শিল্পী। তাঁর এই গুণটাই নাকি সবচেয়ে বেশি টানে বিয়োন্সেকে। অ্যাডেল সম্পর্কে বিয়োন্সে আরও বলেছেন, তিনি যখন গাইতে থাকেন, মনে হয়, তাঁর সততা ও বিশুদ্ধতাই ঝরে পড়ছে কণ্ঠ থেকে।
অন্য​দিকে, ১১ বছর বয়স থেকে বিয়োন্সের পাগল ভক্ত অ্যাডেল। তিনি বলেছেন, ‘বিয়োন্সে তো আমার মাইকেল জ্যাকসন। তাঁর কাছ থেকেই সবচেয়ে বেশি প্রেরণা পাই আমি। ফলে তাঁর প্রশংসা করতেও আমার ভালো লাগে। তাঁর মেধা, সৌন্দর্য, মাধুর্য ও কর্মনিষ্ঠা—সবকিছুই মুগ্ধ করার মতো। বিয়োন্সের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ আইএএনএস।