মে দিবসে সরব ফকির আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফকির আলমগীর
ফকির আলমগীর

আজ মহান মে দিবস উপলক্ষে একাধিক চ্যানেলে দেখা যাবে সংগীতশিল্পী ফকির আলমগীরকে। সংগীতানুষ্ঠান ছাড়াও বিভিন্ন আলোচনা অনুষ্ঠানেও দেখা যাবে এই শিল্পীকে। বেলা সাড়ে ১১টায় আরটিভির ‘তারকালাপ’ অনুষ্ঠান দিয়ে শুরু হবে মে দিবস নিয়ে ফকির আলমগীরের ব্যস্ততা। এরপর একে একে দেশ টিভি, গাজী টিভি, চ্যানেল আই ও বিটিভিতে প্রচারিত হবে ফকির আলমগীরের সরাসরি ও ধারণকৃত গানের অনুষ্ঠান। এর পাশাপাশি তিনি আজ রাজধানীর শওকত ওসমান মিলনায়তনে শ্রম মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন।