মেহেদীর প্রথম অ্যালবাম 'আয় না ফিরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদীর ‘আয় না ফিরে’ অ্যালবামের মোড়ক উন্মোচন
মেহেদীর ‘আয় না ফিরে’ অ্যালবামের মোড়ক উন্মোচন

২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠের প্রতিযোগী ছিলেন মেহেদী হাসান। এই প্রতিযোগিতার বছর ছয়েক পর এসেছে তাঁর প্রথম একক অ্যালবাম। গতকাল মঙ্গলবার বিকেলে চ্যানেল আইয়ের ছাদঘরে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামের নাম ‘আয় না ফিরে’।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে বের হয়েছে অ্যালবামটি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী খালিদ হোসেন, সাদী মহম্মদ, শাহীন সামাদ, আলম খান, শেখ শাদী খান, রিজিয়া পারভীন, ইমন সাহা, অণিমা রায়, কোনাল, অভিনেতা শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মেহেদীর অ্যালবামে গান রয়েছে আটটি। লিখেছেন ছড়াকার আমীরুল ইসলাম, রবিউল ইসলাম, এইচ এম রিপন, ওমর ফারুক ও রুবেল। অ্যালবামটির বেশির ভাগ গানের সুর ও সংগীত আয়োজন করেছেন সাজেদুর সাহেদ। দুটি গানের সুর ও সংগীত করেছেন বাসুদেব ঘোষ ও মেহেদী নিজেই।

গানগুলো হলো ‘আয় না ফিরে’, ‘গানওয়ালা’, ‘দুচোখের খামে’, ‘নীল আকাশ’, ‘ভালোবাসা’, ‘না বলা কবিতা’, ‘এভাবে কি যায় বাঁচা’ ও ‘অবহেলা’। এর মধ্যে ‘আয় না ফিরে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে। শিগগিরই আরও কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ করার প্রক্রিয়া চলছে।