‘মেহেরবান’ নিয়ে আসছেন এই গায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেহেরবান’ নামে নতুন গানের মিউজিক ভিডিও আসছে সংগীত শিল্পী তানজীব সারোয়ারের। গায়ক ছাড়াও ‘মেহেরবান’ গানটির গীতিকার ও সুরকার তানজীব নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
নতুন গান নিয়ে আশাবাদী তানজীব বলেন, ‘শ্রোতারা যেহেতু আমার গান পছন্দ করেন, তাই তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। শ্রোতাদের কথা চিন্তা করে সময় নিয়ে এই গানটি করেছি।’
মিউজিক ভিডিও নিয়ে তিনি আরও বলেন, ‘গানটির কথা গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই ফিল্ম ভ্যালির সুন্দর লোকেশনে ভিডিওর শুটিং করেছি।’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ। এতে মডেলও হয়েছেন তানজীব।
এছাড়াও ভিডিওতে আরও আছেন জান্নাতুল স্নিগ্ধা ও আদর আহমেদ। ঈদের তৃতীয় দিন ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মেহেরবান’।