মেয়ের কণ্ঠে বাবার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান আলীম
নূরজাহান আলীম

কিংবদন্তি লোকসংগীতশিল্পী আবদুল আলীমের ‘সুন্দর ফুল সুন্দর ফল/ মিঠা নদীর পানি’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন তাঁর মেয়ে নূরজাহান আলীম। আজ বাবা দিবসে বাবার স্মরণে গানটি প্রচারিত হবে গান বাংলা চ্যানেলে। এ ছাড়া গানটির ভিডিও দেখা যাবে ইউটিউবেও। গানটির নব সংগীতায়োজন করেছেন কামরুজ্জামান।
বাবার স্মরণে রোববার সকাল ১০টা থেকে ১১টা ঢাকা এফএমে সরাসরি বাবা দিবসের একটি অনুষ্ঠানে আবদুল আলীমকে নিয়ে কথা বলবেন তিনি।
এ ছাড়া তাঁকে উৎসর্গ করে তিনি গাইবেন নতুন মৌলিক গান ‘ওই দূর থেকে ভেসে আসে আমার বাবার গান’। গানটির কথা ও সুর এসরাজ্জু জামান ও সংগীতায়োজন করেছেন অমিত মল্লিক।