মেয়ের বাবা হলেন ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুয়াদ আল মুক্তাদির
ফুয়াদ আল মুক্তাদির

মেয়ের বাবা হয়েছেন সংগীতপরিচালক ও গায়ক ফুয়াদ আল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের আলোচিত এই সংগীতপরিচালকের প্রথম সন্তান। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

বিভিন্ন শিল্পীর অডিও অ্যালবাম এবং চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত ফুয়াদ। বাবা হওয়ার মাস খানেক আগেই ঢাকার সব কাজ গুছিয়ে তিনি পাড়ি জমান নিউইয়র্কে স্ত্রী মায়ার কাছে। জানা গেছে, আরও কিছুদিন সেখানে থাকবেন তিনি।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক শেষ করেন মায়া। ২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে ফুয়াদের প্রথম পরিচয়। সেখান থেকেই ভালোলাগা এবং প্রেম। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন ফুয়াদ ও মায়া। ফুয়াদের মা তাঁর নাতনীর নাম রেখেছেন আজালিয়া।