মেয়ের সঙ্গে নতুন গানে সাবিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিচ্ছবি নামের দ্বৈত অ্যালবামে মেয়ে বাঁধনের সঙ্গে একসঙ্গে গান গেয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আট বছর পর আবারও মা-মেয়ে গাইছেন একই অ্যালবামে। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং হয়েছে। বাকি কাজও শেষ হবে এ বছরের মধ্যে।
বাঁধন বলছিলেন, ‘ মায়ের উৎসাহেই আমার গান গাওয়া। এবারের অ্যালবামে আমরা দুজন চারটি দ্বৈত গানে কণ্ঠ দেব। মা এখন যুক্তরাষ্ট্রে আছেন। ফেরার পর বাকি গানগুলোতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হবে।’
সাবিনা ইয়াসমীন ও বাঁধনের অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রাজেশ ঘোষ ও মহিদুল হাসান।
দুস্থ শিশুদের সাহায্যার্থে গান গাইতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিনা ইয়াসমীন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে গান গাইবেন তিনি।