মোমের শ্রেয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির মাদাম তুসো জাদুঘরে খুব শিগগিরই স্থাপিত হতে যাচ্ছে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি। শ্রেয়া নিজেই গণমাধ্যমে এই খবরটি জানিয়েছেন।
ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পী বলেন, ‘মাদাস তুসো জাদুঘরের একটি অংশ হতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত বোধ করছি। গুণী সব তারকা, শিল্পী ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের পাশে সেখানে ঠাঁই পাব এটি তো আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার। আমার মোমের মূর্তি বানানো হচ্ছে এই অনুভূতিটা সত্যি অন্যরকম।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ১৮ বছর বয়সে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। হিন্দি, তেলেগু, তামিল, মালায়লামসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান আছে এই তারকার। স্কুপহুপ