ম্যাজিক বাউলিয়ানার গালা রাউন্ড আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগানের প্রতিভাবান তরুণদের তুলে আনার প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা’র গালা রাউন্ড আজ। সন্ধ্যায় আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এ পর্বে লড়বেন পাঁচ প্রতিযোগী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচজন হলেন ঢাকার কামরুজ্জামান রাব্বি, ময়মনসিংহের পাপিয়া জাহান ও শফিকুর ইসলাম, রংপুরের মো. শিবলি সাদিক আর কুষ্টিয়ার লাল্টু হোসেন।
বিচারকের দায়িত্ব পালন করবেন শিল্পী ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও বাউল সফি মণ্ডল। অনুষ্ঠানটি শিগগির দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।