ম্যাডোনার মেয়ে এখন অনেক বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে তোলা ম্যাডোনা ও লর্ডেসের ছবি
ইনস্টাগ্রামে তোলা ম্যাডোনা ও লর্ডেসের ছবি

মায়ের বয়স ৫৭ হলো। মেয়ে তো তাঁর বড় হবেই। তবে সংখ্যা দিয়ে ম্যাডোনা ও তাঁর মেয়ের বয়স গুণলে ভুল হবে। কারণ মা-মেয়ে দুজনের সৌন্দর্য বয়সের মাপকাঠি দিয়ে মাপা যায় না। গত ১৪ অক্টোবর ছিল ম্যাডোনার মেয়ে লর্ডেস লিওনের ১৯তম জন্মদিন। সেই দিন মেয়ের সঙ্গে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে​ পোস্ট করেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। সেখানেই দেখা যায় কেমন করে সুন্দরী মায়ের সঙ্গে পাল্লা দিয়ে মেয়ে লর্ডেস বড় হয়ে উঠেছেন।
জন্মদিনে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ম্যাডোনা লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে মূল্যবান মেয়েটিকে জানাই শুভ জন্মদিন।’
কিছুদিন আগেও মেয়ে লর্ডেসকে নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন ম্যাডোনা। হঠাৎ​ করেই সোনালীচুলগুলো ধূসর রঙে রাঙিয়ে ফেলেছিলেন লর্ডেস। তখনই খবর ছড়ায় এ মেয়ে নাকি অসৎ​ সঙ্গে পড়ে বিগড়ে গেছেন। তাই এ নিয়ে মা ম্যাডোনার দুশ্চিন্তা হতেই পারে। কিন্তু জন্মদিনে মায়ের সঙ্গে মেয়ের অন্তরঙ্গ ছবি প্রকাশ হওয়ার পর বিগড়ে যাওয়ার সব গুজবে আপাতত ছেদ পড়ল। বোঝা গেল যে, মা-মেয়ের মধ্যেখানে আপাতত কোনো দ্বন্দ্ব কিংবা কলহের মেঘ জমেনি। ইনস্টাগ্রাম।