যমজ সন্তানের মা হচ্ছেন বিয়ন্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্সে
বিয়ন্সে

মার্কিন সংগীত তারকা বিয়ন্সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন—এ খবর আগেই চাউর হয়েছে। কিন্তু সদ্যই প্রকাশ পেল তিনি যমজ সন্তানের মা হবেন।

ইন্সটাগ্রামে বিয়ন্সে তাঁর নতুন ছবি পোস্ট করে জানিয়েছেন এই কথা। লিখেছেন, সবার সঙ্গে তাঁদের ভালোবাসা আর খুশি ভাগাভাগি করতে লিখেছেন ‘আমাদের পরিবার দুজনকে ঘিরে বেড়ে উঠবে।’ পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন বিয়ন্সে।
স্বামী র‍্যাপার শন কোরে কার্টার (জেযি নামে পরিচিত) ও বিয়ন্সের ঘরে ব্লু আইভি নামে ৫ বছরের একজন কন্যা শিশু আছে। দেখা যাক, ব্লু আইভির দুজন ভাই, নাকি দুজন বোন নাকি একজন ভাই ও একজন বোন হয়!
টিএমজে