যমজদের ছবি প্রকাশ করলেন বিয়ন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সকালটা মোক্ষম সময় ছিল। হয়তো এটা ভেবেই মার্কিন সংগীত তারকা বিয়ন্স প্রথমবারের মতো তাঁর যমজ সন্তানদের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
সেদিন জন্মের এক মাস পূরণ হয়েছিল বিয়ন্সের ছেলে স্যার কার্টার ও মেয়ে রুমি কার্টারের। ছবির ক্যাপশনে বিয়ন্স লেখেন, ‘স্যার কার্টার ও রুমি। আজ এক মাস।’
র্যাপার জেজি ও গায়িকা বিয়ন্সের সংসারে ব্লু আইভি নামের আরেকজন কন্যাসন্তান আছে। ব্লু আইভির বয়স পাঁচ বছর। গত ১৪ জুন বিয়ন্স দ্বিতীয়বারের মতো মা হন। ঘরে আসে যমজ সন্তান, স্যার ও রুমি।
পিপল