যাত্রা শুরু করল 'নোনতা বিস্কুট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নোনতা বিস্কুট’ ব্যান্ডের সদস্যরা
‘নোনতা বিস্কুট’ ব্যান্ডের সদস্যরা

যাত্রা শুরু করল নতুন ব্যান্ড ‘নোনতা বিস্কুট’। দুদিন আগে ফেসবুক লাইভের মধ্যে দিয়েই তাদের এ যাত্রা। ব্যান্ডের সদস্যরা হলেন মহান ফাহিম (গিটার), শেইখ ইশতিয়াক (ভোকাল), নাবিদ সালেহিন (বেজ) ও মনিরুজ্জামান মনির (কাহন)। এর মধ্যে নাবিদ সালেহীন এ বছর ২১ ফেব্রুয়ারির আগে ১২ ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি সংগীতায়োজন করে আলোচনায় এসেছিলেন। এরপর তিনি মা দিবসে মাকে নিয়ে সাত ভাষার গান তৈরি করেন। গানগুলো গেয়েছিলেন বিভিন্ন দেশের শিল্পীরা।
নতুন ব্যান্ড গড়ার ব্যাপারে নাবিদ সালেহীন বলেন, ‘এটা আমাদের নতুন যাত্রা। আমরা সবাই এক মনের মানুষ এক জায়গায় হলাম। গান নিয়ে অবশ্যই ভালো কিছু করতে চাই।’
নাবিদ সালেহীন জানান, আগামী মাসে ব্যান্ডটির একটি একক গান বাজারে ছাড়া হবে। একই সঙ্গে ছাড়া হবে একটি মিউজিক ভিডিও। আর আগামী ডিসেম্বর মাসে প্রকাশিত হবে ব্যান্ডের প্রথম অ্যালবাম।