প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার গান নিয়ে নূরজাহান আলীমের একটি অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। কিংবদন্তি লোকসংগীতশিল্পী আবদুল আলীমের গানগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে যারে ছেড়ে অ্যালবামটি।
অ্যালবামে রাখা হয়েছে তিনটি গান, ‘অসময়ে বাঁশি বাজায় কে’, ‘যারে ছেড়ে’ ও ‘তোমারও লাগিয়া রে’। নূরজাহান আলীম বলেন, ‘ইচ্ছা ছিল বাবার গান নিয়ে আমার একটা অ্যালবাম হোক। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন।’
যারে ছেড়ে অ্যালবামের গান তিনটির সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। অ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন।