যুক্তরাজ্যে গাইবে 'শেকড়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলগান নিয়ে এখন যুক্তরাজ্যে বাংলাদেশের গানের দল শেকড়। আজ ৬ জুন দলটি গাইবে ‘সংলাইন এনকাউন্টারস’ উত্সবের সমাপনী অনুষ্ঠানে। সংগীত ম্যাগাজিন সংলাইন প্রতিবছর যুক্তরাজ্যে এ উত্সবের আয়োজন করে। এই উত্সবে প্রথমবার অংশগ্রহণ করছে শেকড়। তাদের সহায়তা করেছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও রুনি খান।
ঢোলবাদক নজরুল ইসলামের নেতৃত্বে গানের দল শেকড়ে আছেন বাউল বেবি আখতার, রব ফকির, অনুপ কুমার মণ্ডল, মোবারক হোসেন, শিল্পী লাবিক কামাল এবং বংশীবাদক জালাল আহমেদ।
উত্সবের শেষ দিনের দ্বিতীয়ার্ধে যুক্তরাজ্যভিত্তিক বাংলা গানের দল লক্ষ্মীট্যারার সঙ্গে গান পরিবেশন করবে শেকড়। সম্প্রতি শেকড় প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম সোল অব বেঙ্গল।