যুক্তরাষ্ট্রে বন্যার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের সিম্ফনি স্পেস মঞ্চে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। নিউইয়র্কে ব্রডওয়ের মঞ্চে তাঁর একক গানের এই অনুষ্ঠান হবে আগামী বছরের ৬ জুন। ‘সংস অব টেগোর’ শিরোনামে অনুষ্ঠান নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছে ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট।
এই অনুষ্ঠানের ব্যাপারে গত সপ্তাহান্তে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের পরিচালক ক্যারেন সেন্ডার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিত সাহা।
এর আগে উপমহাদেশের জনপ্রিয় শিল্পীরা সিম্ফনি স্পেস মঞ্চে গান করেছেন। রেজওয়ানা চৌধুরী বন্যার আগে সিম্পনির বিকল্প মঞ্চে গান করেছেন বাংলাদেশের বাউলশিল্পী সফি মণ্ডল।