যেমন জীবনসঙ্গী চান কেটি পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলেন মার্কিন পপ গায়িকা কেটি পেরি। কিন্তু মাত্র ১৪ মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। পরে সংগীতশিল্পী জন মেয়ারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পেরি। সম্প্রতি পেরি জানিয়েছেন, অতীতে সঙ্গী নির্বাচনে ভুল করেছেন তিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে আসলে কেমন জীবনসঙ্গী চান, তা উপলব্ধি করেছেন বলেও জানিয়েছেন ২৯ বছর বয়সী পেরি।
এ প্রসঙ্গে পেরি বলেন, ‘আমি উপলব্ধি করেছি, কেউ যদি নিজেকে না ভালোবাসে তবে সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। অন্য কাউকে যত্ন করার আগে নিজের যত্ন নিতে শিখতে হবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ই-অনলাইন।
পেরি আরও বলেন, ‘আমি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যে রসিকতা করতে জানবে, আমাকে হাসাতে পারবে। তাঁকে সংবেদনশীল হতে হবে। আমার জীবনসঙ্গী হতে হলে তাঁকে সংগীত বুঝতে হবে ও ভালোবাসতে হবে। আর অবশ্যই তাঁকে চটপটে ও সুন্দর হতে হবে।’