রংপুরে ভাওয়াইয়া রজনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রংপুর হামার রঙে ভরা রে’, ‘ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে’, ‘ও কি গাড়িয়াল ভাই’—এমনই অনেক গানের সুরে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।
ভাওয়াইয়া একাডেমির আয়োজনে গত শুক্রবার রংপুর টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অঞ্চলের প্রিয় ভাওয়াইয়া গান শুনতে ছুটে আসে নানা শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ থাকায় মিলনায়তনে দর্শকশ্রোতার ভিড় ছিল উপচে পড়া।
সংগীত পরিবেশনকারী উল্লেখযোগ্য শিল্পীরা হলেন: রাধা রানী সরকার, আজিজার রহমান, রওশন আরা, সুনীল সরকার, জুলিয়াছ রহমান, নন্দগোপাল রায়, তরিকুল ইসলাম, মানিক মিয়া, ফণীভূষণ সরকার, জান্নাতুল মাওয়া তিথি, যুগল মহন্ত, শরিফুল ইসলাম, আইয়ুব আলী, এস আই সাগর।
রেজেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন মিয়া। আলোচনা করেন শিল্পী সুনীল সরকার।