রবীন্দ্র সরোবরে দুর্নীতির বিরুদ্ধে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই অনুষ্ঠানে গান করবেন বাপ্পা মজুমদার এবং সায়ান
এই অনুষ্ঠানে গান করবেন বাপ্পা মজুমদার এবং সায়ান

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, বাপ্পা মজুমদার এবং সায়ান।

এ ছাড়া, এই অনুষ্ঠানে টিআইবি-এর অনুপ্রেরণায় গঠিত ‘ইয়েস’ গ্রুপের সদস্যরা সংগীত, নৃত্য ও কোরিওগ্রাফি পরিবেশন করবেন।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।