রবীন্দ্র সরোবরে ভালোবাসার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস
বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস

ভালোবাসা দিবসে ভালোবাসার গান শোনাবে জনপ্রিয় ব্যান্ডদল ‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’ ও ‘দূরবীন’। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্র সরোবরের এই অনুষ্ঠানে আরো গাইবে বাংলাদেশী আইডলের আমিদ ও ডি রকস্টার শুভ।
ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্নরকম এই আয়োজন করছে ম্যাচমেকিং অ্যাপস্ ম্যাচেসটিক্স। অনুষ্ঠানে অংশ নেওয়া জুটিদের ভালোবাসার গল্প সংগ্রহ করবে তারা। যে কেউ নিজের ভালোবাসার গল্প নিয়ে চলে আসতে পারবেন রবীন্দ্রসরোবরের মঞ্চে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকেও ভালোবাসার গল্প সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। এমনকি ফেসবুক পেজের মাধ্যমে গল্প জমা দেওয়া যাবে। সেরা গল্পগুলোকে থেকে পরে নির্মিত হবে টেলিছবি।
ভালোবাসা দিবস উদ্‌যাপনের মধ্য দিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করছে মনের মতো বন্ধু খোঁজার অ্যাপ ম্যাচেসটিক্স। দিনটিকে স্মরণীয় করে রাখতে গান ছাড়াও রয়েছে ডিজে, জুটিদের জন্য মজার সব খেলা ও ফটো বুথে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি তোলার ব্যবস্থা। গল্প-আড্ডা-গানের সঙ্গে ভালোলাগার মজার সব আয়োজন নিয়ে সারা দিনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা। অনুষ্ঠানটি সরসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। বিস্তারিত জানা যাবে Fb/matchstixbangladesh