রবীন্দ্রপ্রয়াণ দিবসে নদীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী
নদী

আজ ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মৃত্যুবার্ষিকী। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে সংগীতশিল্পী নদী গাইলেন একটি গান। ‘রাত্রি এসে যেথায় মেশে’ শিরোনামের গানটি কদিন আগে নদীর কণ্ঠে ধারণ করা হয়েছে। এটি প্রকাশ পাচ্ছে আজ। শোনা যাবে eaglemusicbd.com-এ। নদী বলেন, ‘আমি রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে পাঁচটি গানের রেকর্ডিং হয়েছে। শিগগিরই অ্যালবামটি প্রকাশ পাবে। তবে এর আগে শ্রোতাদের প্রতিক্রিয়া জানতে এই একটি গান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।’
নদীর গাওয়া এ গানের সংগীতায়োজন করেছেন মার্সেল। সংগীতশিল্পী নদীর সম্প্রতি নদী নামে একটি একক অ্যালবাম বাজারে এসেছে।
উল্লেখ্য, নদী চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯-এ দ্বিতীয় রানারআপ হয়েছিলেন।