রবীন্দ্রভারতীতে মান্না দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দে
মান্না দে

সংগীত পরিচালক ও শিল্পী মান্না দের সংগীতজীবন এবার অন্তর্ভুক্ত হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে।
মান্না দের ছোট জামাতা জ্ঞানরঞ্জন দেব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুটি প্রস্তাব দিয়েছিলেন: মান্না দের সংগীতজীবন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, বিশ্ববিদ্যালয়ে গড়া মান্না দের আর্কাইভকে আরও উন্নত করা। দুটি প্রস্তাবই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কোর কমিটির সদস্য কণ্ঠশিল্পী ইন্দ্রানী সেন এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। আজ শুক্রবার মান্না দের প্রথম মৃত্যুবার্ষিকী।