প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল ১৫৬তম রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশিত হয়েছে শিল্পী ওয়াহিদা রহমানের রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম সকরুণ বেণু। এতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের জনপ্রিয় নয়টি গান। এগুলো হলো ‘সকরুণ বেণু বাজায়ে’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘এসো এসো আমার ঘরে’, ‘আজ জ্যোৎস্নারাতে সবাই’, ‘পুব-হাওয়াতে দেয় দোলা আজ’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘চোখের আলোয় দেখেছিলেম’, ‘দিয়ে গেনু বসন্তের এই গানখানি’ ও ‘শুধু যাওয়া আসা’।
ওয়াহিদা রহমান বলেন, ‘আনন্দ নিয়ে আমি গানগুলো গাইতে চেষ্টা করেছি। আশা করি, রবীন্দ্রভক্তদের ভালো লাগবে।’ অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়, প্রকাশ করেছে লেজারভিশন।