রবীন্দ্রসংগীতের পর এবার মৌলিক গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেশব রায় চৌধুরী

কেশব রায় চৌধুরী প্রথম গেয়েছিলেন রবীন্দ্রসংগীত। এবার তিনি গাইলেন মৌলিক গান। ঈদ উপলক্ষে প্রকাশিত হওয়া এই গানের শিরোনাম ‘সকাল সন্ধ্যা রাত’। রোমান্টিক ধাঁচের এই গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রিজভী, আর সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

কেশবের গাওয়া এই গানের একটি ভিডিও এসেছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান ও আরাফাত সেতু৷ গানের ভিডিওতে অভিনয় করেছেন মৌরী মাহ্দী ও সাদিকুর শিমুল। গানটি প্রকাশ হয়েছে ‘এন্ড এন্টারটেইনমেন্ট’ ফেসবুক পেজ এবং ইউটিউবে।

কেশব রায় চৌধুরী

কেশব রায় চৌধুরী পেশায় একজন বিচারক। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকায় কর্মরত। এর আগে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে গেয়েছেন "পুরোনো সেই দিনের কথা" রবীন্দ্রসংগীত প্রকাশিত হয়। এ ছাড়া তাঁর গাওয়া ‘হে সখা’ শিরোনামে রবীন্দ্রসংগীতের একটি পাঁচমিশালি সংকলন প্রকাশিত হয়।

কেশবের গাওয়া মৌলিক গান ‘সকাল সন্ধ্যা রাত’ প্রকাশ উপলক্ষে গতকাল বুহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আর উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল মুনীর।

‘সকাল সন্ধ্যা রাত’ গানের বিশেষ অংশে কেশব রায় চৌধুরীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।