রাগ করে বিবারের মঞ্চত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে গাইছিলেন জাস্টিন বিবার। গানের ফাঁকে ফাঁকে শ্রোতাদের সঙ্গে চলছিল ভাব বিনিময়। এতেই ঘটে বিপত্তি। গান থামিয়ে কথা শুরু করা মাত্রই হইচই শুরু করে দেয় শ্রোতারা। দর্শকদের এমন কাণ্ডে রাগ করে মঞ্চ ছেড়ে চলে যান জাস্টিন বিবার।
দর্শকেরা বিবারের কথা নয়, গান শুনতেই বেশি আগ্রহী। কিন্তু এ কথা কে বোঝাবে এই পপ তারকাকে! দর্শকদের এমন আচরণে ভীষণ অপমানিত বোধ করেছেন তিনি। পরে অবশ্য অনুষ্ঠান কর্তৃপক্ষ বুঝিয়ে-সুজিয়ে মঞ্চে ফেরত পাঠান বিবারকে। পুনরায় মঞ্চে এসে শ্রোতাদের উদ্দেশে বিবার বলেন, ‘আমি পুরো পৃথিবী ঘুরে আপনাদের এখানে এসেছি। আমার জীবন আমি উৎসর্গ করেছি গান শোনানোর জন্য। তাই আপনাদের এমন আচরণে আমি কষ্ট পেয়েছি।’
নিজের জনপ্রিয় গান ‘বেবি’ দিয়ে অনুষ্ঠান শেষ করেন তরুণ এই সংগীত তারকা। এনডিটিভি।