রাজনীতি ছবিতে গাইলেন মুন্নী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাত জাহান মুন্নী
দিনাত জাহান মুন্নী

বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির সবগুলো গানের কাজ শেষ হয়ে গেছে অনেক আগে। বাকি ছিল মাত্র একটি গান। গানের কথা-সুর ও সংগীতায়োজন করা হয়ে গিয়েছিল। উপযুক্ত শিল্পীকে খুঁজে পাচ্ছিলেন না পরিচালক। অবশেষে পরিচালক গানটির জন্য তাঁর কাঙ্খিত শিল্পীর দেখা পেলেন। ‘রাজনীতি’ ছবির বাকি থাকা গানটিতে কণ্ঠ দিলেন দিনাত জাহান মুন্নী।
গতকাল রোববার ঢাকার পান্থপথের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মুন্নী। কবির বকুলের লেখা এই গানটি ‘রাজনীতি’ ছবির আইটেম গান হিসেবে ব্যবহৃত হবে।
বুলবুল বিশ্বাস জানান, ঈদ ও কোরবানীর মাঝামাঝি সময়ে মুন্নীর গাওয়া এই গানটি শুটিং করবেন। ‘রাজনীতি’ ছবির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, কোনাল, তাহসিন ও খেয়া প্রমুখ।
রাজনীতি ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।