রাতভর শুদ্ধ সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে ছায়ানটের বার্ষিক শুদ্ধ সংগীত উৎসব। দুই দিনের এ আয়োজন শুরু হবে আজ সন্ধ্যা ছয়টা থেকে। ছায়ানট মিলনায়তনে এ উৎসব রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে। তবে উৎসবের শেষ দিন রাতভর চলবে শুদ্ধ সংগীত পরিবেশনা। যেখানে সংগীত পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরাসহ দেশ ও দেশের বাইরের প্রায় ৩৫ জন শিল্পী।
এ বছরের শুদ্ধ সংগীত উৎসব উদ্বোধন করবেন সংগীতজ্ঞ আজাদ রহমান। উৎসবের প্রথম দিন থাকবে সতীন্দ্রনাথ হালদার, অম্লান হালদার, বিজন চন্দ্র মিস্ত্রি, এবাদুল হক সৈকত, প্রিয়াঙ্কা গোপের পরিবেশনা। দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর সকাল নয়টা থেকে শুদ্ধ সংগীতের দ্বিতীয় পর্বের পরিবেশনা শুরু হবে। তা চলবে বেলা একটা পর্যন্ত। উৎসবের তৃতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সেখানে কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশনায় থাকবেন বিশ্বজিৎ রায়চৌধুরী, অর্ধেন্দু ব্যানার্জি, খায়রুল আনাম শাকিল, সুধীর হারিভাও পোটে, রেজোয়ান আলী, অসিত কুমার দে, জগদানন্দ রায়, মাহমুদুল হাসান, সঞ্জীবন সান্যাল, সুস্মিতা দেবনাথ গুচি, নিশিত দেসহ আরও অনেকে।