রাতে গান শোনাবেন আঁখি আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আলমগীর
আঁখি আলমগীর

বিভিন্ন কনসার্ট ও নতুন গান প্রকাশ নিয়ে ব্যস্ত আছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। এই ব্যস্ততার মাঝেই আজ রাতে গান শোনাবেন বাংলাভিশনের একটি অনুষ্ঠানে। বেসরকারি এই চ্যানেলের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে দর্শকেরা ফোন করে এই শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। শুধু তা-ই নয়, গানের অনুরোধ করতে পারবেন দর্শকেরা।

আঁখি আলমগীর শুধু গানই নয়, শোনাবেন তাঁর জীবনের নানা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। জানাবেন ভবিষ্যতের কিছু পরিকল্পনাও।

অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। ‘মিউজিক ক্লাব’ প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ।