রাধারমণ সংগীত উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধারমণ দত্ত
রাধারমণ দত্ত

বিগত ৪ বছরের ধারাবাহিকতায় এবার পঞ্চম বছরের মত উদ্‌যাপিত হচ্ছে রাধারমণ সংগীত উৎসব। সুরসাধক রাধারমণ দত্তের শততম তিরোধান দিবস উপলেক্ষ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে আজ বিকেল ৫টায় শুরু হবে এ উৎসব। উদ্বোধন করবেন প্রবীণ লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। চলবে শনিবার পর্যন্ত।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, এবারের উৎসব প্রয়াত চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরী’র স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। প্রথমদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। এবারের আয়োজনে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের শতাধিক শিল্পী অংশ নেবেন।