রাহমানের ৫০-এ তাঁর ২৫ গান
আজ অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানের ৫০তম জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ‘মাদ্রাজের মোৎজার্ট’ খেতাব পাওয়া এই সুর-জাদুকর। নিজের মেধা, সৃষ্টি ও ব্যক্তিত্ব দিয়ে এরই মধ্যে এই শিল্পী বিশ্বজোড়া মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। বরাবরই খ্যাতির আলো থেকে দূরে সরে থাকা এই মানুষটি নিজেকে নিজের স্টুডিওর ভেতরেই রাখেন। উচ্চকিত জীবনযাপন থেকে দূরে থাকেন। কিন্তু আজ ৫০তম জন্মদিনে এই তারকা আসবেন দর্শক শ্রোতাদের মুখোমুখি। ফেসবুক লাইভে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা থেকে রাহমান কথা বলবেন তাঁর ভক্তদের সঙ্গে। রাহমানের অফিশিয়াল পেজে হবে সেই লাইভ। তবে সেই লাইভ শুরু হতে এখনো কিছু সময় বাকি। এর আগেই রাহমানের ৫০তম জন্মদিনের দিন চলুন তাঁর তৈরি ২৫ গানের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক। সুযোগ হলে কয়েকটি শুনেও নিতে পারেন।

১. তু হি রে, শিল্পী—হরিহরণ ও কবিতা কৃষ্ণমূর্তি : বোম্বে (১৯৯৫)

২. মুক্কালা মোকাবেলা, শিল্পী—মানো, স্বর্ণলতা : হামসে হ্যায় মোকাবেলা (১৯৯৪)

৩. ছাইয়া ছাইয়া, শিল্পী—সুখবিন্দর সিং, স্বপ্না আগাস্থি : দিল সে (১৯৯৮)

৪. দিল সে, শিল্পী—এ আর রাহমান : দিল সে (১৯৯৮)

৫. হাম্মা হাম্মা, শিল্পী—এ আর রাহমান, সুরেশ পিটার্স, স্বর্ণলতা : বোম্বে (১৯৯৫)

৬. হায় রামা ইয়ে কেয়া হুয়া, শিল্পী—হরিহরণ, স্বর্ণলতা : রঙ্গিলা (১৯৯৫)

৭. রুত আ গায়ি রে, শিল্পী—সুখবিন্দর সিং : ১৯৪৭ আর্থ (১৯৯৯)

৮. শুনতা হ্যায় মেরা খুদা, শিল্পী—উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, স্বর্ণলতা : পুকার (২০০০)

৯. কিসমাত সে তু হামকো মিলে হো, শিল্পী—সনু নিগম, অনুরাধা পাড়োওয়াল : পুকার (২০০০)

১০. অ্যায় নাজনীন শুনো না, শিল্পী—অভিজিৎ : দিল হি দিল ম্যায় (২০০০)

১১. মুস্তফা মুস্তফা, শিল্পী—এ আর রাহমান : দুনিয়া দিল ওয়ালো কি (১৯৯৬)

১২. মেহেদি হ্যায় রাচনেওয়ালি, শিল্পী—অলকা ইয়াগনিক : জুবাইদা (২০০১)

১৩. ছোটি সি আশা, শিল্পী—মিনমিনি, এ আর রাহমান : রোজা (১৯৯২)

১৪. মাসাক্কালি, শিল্পী—মোহিত চৌহান : দিল্লি ৬ (২০০৯)

১৫. মা তুঝে সালাম, শিল্পী—এ আর রাহমান

১৬. পাটাখা গুড্ডি, শিল্পী—নুরান সিস্টার্স, এ আর রাহমান: হাইওয়ে (২০১৪)

১৭. তেরে বিনা, শিল্পী—এ আর রাহমান, চিন্ময়ী, কাদির খান, মুর্তজা খান : গুরু (২০০৭)

১৮. নাদান পারিন্দে, শিল্পী—মোহিত চৌহান, এ আর রাহমান : রকস্টার (২০১১)

১৯. সাথিয়া, শিল্পী—সনু নিগম, এ আর রাহমান: সাথিয়া (২০০২)

২০. রাঙ দে বাসান্তি, শিল্পী—দিলের মেহেন্দি, কে এস চিত্রা : রাঙ দে বাসান্তি (২০০৬)

২১. লুকাছুপি, শিল্পী—লতা মুঙ্গেশকর, এ আর রাহমান : রাঙ দে বাসান্তি (২০০৬)

২২. চালে চালো, শিল্পী- শ্রী নিভাস, এ আর রাহমান : লগান (২০০১)

২৩. আগার তুম সাথ হো, শিল্পী—অলকা ইয়াগনিক, অরিজিৎ সিং : তামাশা (২০১৪)

২৪. পাপ্পু কান্ট ড্যান্স, শিল্পী—অনুপমা, মোহাম্মদ আসলাম, বেনি দয়াল, দর্শনা, সতীশ সুব্রমানিয়াম, তানভি : জানে তু ইয়া জানে না (২০০৮)

২৫. জয় হো, শিল্পী—সুখবিন্দর সিং, তানভি, মহালক্ষ্মী, বিজয় প্রকাশ, এ আর রাহমান : স্লামডগ মিলিয়নিয়ার (২০০৯)
মাত্র ২৫টি গানের তালিকা দিয়ে এ আর রাহমানকে ব্যাখ্যা করা যাবে না। উপমহাদেশের সংগীতজগতের এই মেধাবী ব্যক্তিকে প্রতিটি সৃষ্টিই ভিন্নভাবে তুলে ধরে। এখানে তাই রাহমানের শুধুই নির্বাচিত কয়েকটি গান তুলে ধরা হলো।