রাহীর সুরে বিশ্বজিতের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রশ্ন’, ‘মেঘের মেয়ে’, ‘কেন কাঁদিস’, ‘কিচ্ছু হবে না’ ও ‘খোলা চিঠি’ গানগুলোর জন্য নতুন প্রজন্মের কাছে পরিচিতি পেয়েছেন এহসান রাহী। গাওয়ার পাশাপাশি নিয়মিত সুর ও সংগীত পরিচালনা করেন এই শিল্পী। সম্প্রতি তাঁর সুরে গান গেয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। ‘মানুষ হতে গিয়ে’ শিরোনামের ওই গানটির কথা লিখেছেন গালিব সর্দার, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানের জগতে নতুন প্রজন্মের অনেকেই ভিন্নধর্মী কাজ করছে। রাহী তাদেরই একজন। তাঁর গান আমার ভালো লেগেছে। সুরকার হিসেবেও সে খুব ভালো করছে। আমি যে গানটি গেয়েছি সেটিও বেশ ভালো লেগেছে। মনে হয়েছে, আমারই গান। বাকিটা শ্রোতারাই বলতে পারবেন।’
সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ইউ ফ্যাক্টর থেকে ইতিমধ্যে গানটি প্রকাশিত হয়েছে।